প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
মাটিরাঙ্গায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,সেবা পেলেন শতাধিক
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।বুধবার (১৪ অক্টোবর ২০২৬) মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরাম বাংলাদেশ (MBDF.BD) ও আল-মাসিদ ফাউন্ডেশনের (AMF) যৌথ উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করে মাটিরাঙ্গার রোগ নির্ণয়কেন্দ্র আপন ডায়াগনস্টিক সেন্টার (ADC)।ক্যাম্পে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ ও ওজন পরিমাপসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।সংগঠনদ্বয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান এম.এ.সিদ্দিক বলেন, সাধারণ মানুষের কাছে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সাল থেকে সংগঠনগুলোর বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।ক্যাম্পের আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি বলেন, আমাদের প্রতিষ্ঠানে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করায় সংগঠন দুটির প্রতিষ্ঠাতা ও প্রধান এম এ সিদ্দিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের প্রতিষ্ঠানে আগে এ ধরনের আয়োজন হয়নি। আপনারা এসে শিক্ষার্থী ও স্থানীয়দের বিনামূল্যে সেবা দিয়েছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।মানবিক উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত