প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতির সময় ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার(১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তালোড়া পৌর মেঘা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আটককৃত আসামি মেঘা মহল্লার মৃত- রেজাউলের ছেলে তৌফিক হাসান জেমি (২৪).দেবখণ্ড উত্তরপাড়ার আকাজ আলী প্রকাশের ছেলে জিয়ারুল ইসলাম প্রকাশ (৩৫). মেগা নয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২৭)।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১২:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার একটি বিশেষ টিম তালোড়া মেঘা মহল্লায় পৌছিলে সেখানে অজ্ঞাতনামা দুই তিন জন ডাকাত দল পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে:১টি ধারালো বার্মিজ টিপ চাকু,১টি লোহার ওপর কাঠযুক্ত বাট বিশিষ্ট ধারালো চাপাতি,১টি কাঠের বাটযুক্ত পুরনো হাসুয়া,১টি লোহার শাবল,১টি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি,১টি লোহার প্লাস,৩টি কেঁচি (২টি মাঝারি ও ১টি বড় সাইজ),৩টি কালো রঙের টর্চ লাইট,আটককৃত ব্যক্তিরা সবাই দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে এর আগেও বিজ্ঞ আদালতে একাধিক (৩টিরও বেশি) মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত