প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
চিরিরবন্দরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। ঘর থেকেই শুরু করি-দুর্যোগ সহনশীল দেশ গড়ি' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে। পরে সেখানে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি, হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। দুর্যোগ, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহীর অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিরিরবন্দর সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার সুব্রত সরকার, তিনি বক্তব্যে বলেন বদ্ধ ঘরে যদি গ্যাস সিলেন্ডারে পাইপ লিকেজ হয় তাহলে আমরা ভয় কে জয় করে বিভিন্ন কৌশলে অগ্নি নির্বাকে প্রাথমিকে আমরা একটা ভিজা বস্তা বা কম্বল দিয়ে গ্যাস সিলেন্ডারে মুখ ঢেকে দিয়ে আগুন নিমিষেই বন্ধ হবে একটি প্রশিক্ষণ একটি পরিবারের জীবন বাঁচতে পারবে। মো: মোয়াজ্জেম হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মো: মাহমুদুন্নবী ওসি চিরিরবন্দর থানা,মো: ময়েনউদ্দিন শাহ্, চেয়ারম্যান ৫নং ইউপি উপজেলার কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ, ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত