প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
তেরখাদা উপজেলায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ১৩ অক্টোবর সকাল ১১টার দিকে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসুদ আজিজুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজর রাধেশ্যাম ঘোষ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান। সভায় এছকড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ এ এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো- "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত