প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
সামাজিক একটি অনুষ্ঠান শেষে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা।রোববার বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।সাক্ষাৎকালে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, কল্যাণ এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার ও জুবের আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী নাজির রোমান আহমদ নওশাদ।বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার আহমদ সাহেদ, প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য আফজাল মিয়া।সৌজন্য সাক্ষাৎটি দুই প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত