প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
মেহেরপুরে ছেলের হাতে বাবা খু-ন,ছেলে গ্রেফতার
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে বাবা হাবেল আলী (৬৫)কে কুপিয়ে হ#ত্যা করেছেন তারই ছেলে সাহাবুল ইসলাম (৪০)। সােমবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে এ হত্যা-কান্ডের এঘটনা ঘটে।স্থানীয়রা জানান,বাবা হাবেলকে বাড়িতে একা পেয়ে ছেলে সাহাবুল মাংস কাটা ডাসা দিয়ে কুপিয়ে ও জবা-ই করে মৃত্যু নিশ্চিত করেন। পরে প্রতিবেশীরা টের পেয়ে হাবেল বেঁচে আছে ভেবে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জমিজমা সংক্রান্ত বিরােধের জের ধরে এ হ#ত্যা-কান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনার রহস্য উদঘা-টনে পুলিশ কাজ করছে।এদিকে ঘটনার পরপরই মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল হ#ত্যা-কারি ছেলে সাহাবুল ইসলামকে গ্রেফতার করেছে।এব্যাপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার- সত্যতা নিশ্চিত করে জানান,ঘাতক ছেলে সাহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত