প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
কুতুবদিয়ায় রিক্সা চালককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম
কক্সবাজারের কুতুবদিয়ায় এক রিক্সা চালককে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নুরুল হোসেন তার সহযোগী বাদশার বিরুদ্ধে। আহত রিক্সা চালকের নাম কামাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কামাল হোসেন উত্তর অমজাখালী শামসুল আলমের ছেলে। কামাল হোসেন জানান, বড়ঘোপ ঘাটে অটোরিকশা শৃংখলা দায়িত্ব থেকে জোর পূর্বক তাড়িয়ে দেন এবং হুমকি দিতে থাকেন দেখলেই মেরে ফেলবেন। এর জের ধরে গত ৭ অক্টোবর ওতপেতে থাকা নুরুল হোসেন এবং তার সহযোগী বাদশা, কামাল হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি পেটাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়েন। লোহার হাতুড়ি দিয়ে আঘাতকালে দুইটি দাঁত পড়ে যায়। সঠিক তদন্ত পূর্বক বিচারের দাবি জানান আহত কামাল হোসেন। অন্যদিকে, অভিযুক্ত নুরুল হোসেন জানান, ‘সে রিক্সা সমিতি সদস্য থেকে চাঁদা চেয়েছে। সেইসাথে মারধরের বিষয়টি অস্বীকার করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত