প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
"অবিচল বিশ্বাসের ৫০ বছর " গত ৮ অক্টোবর- ২০২৬ বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও উৎসবমুখর অনুষ্ঠান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য র্যালি । উক্ত র্যালিটি দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন। এ সময় তিনি আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও অগ্রযাত্রা কামনা করেন। বর্ণাঢ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি আখতারুজ্জামান জুয়েল, পরিচালক হুমায়ুন রেজা চৌধুরী শামীম, আইএফআইসি ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন রাসেল ও শাখার সকল কর্মকর্তাবৃন্দসহ সকল গ্রাহক শুভাকাঙ্ক্ষী বৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত