প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
আজ সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী
সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।বিভিন্ন সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে সভায় আলোচনা হতে পারে।এ ছাড়া বিরোধী দলের লং মার্চ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন, বিদ্যুৎ পরিস্থিতি এবং আসন্ন দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় সভায় গুরুত্ব পেতে পারে।পাশাপাশি সংসদ সদস্যদের করণীয় সম্পর্কেও দলীয় দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত