প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৩৪৮ বোতল সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৪৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ২০০ টাকা।রোববার (১১ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীন কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন ৩৪৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব সিরাপের সিজার মূল্য ৫২ হাজার ২০০ টাকা।বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত