প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
দিনাজপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ সিরাপ জব্দ
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৮০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিরাপের সিজার মূল্য ৫৭ হাজার টাকা।শনিবার (১০ অক্টোবর) সকালে ২৯ বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ সুন্দরা বিওপির সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৩৮০ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বিজিবি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত