প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬
কাহালুতে পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই কর্ণিপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তামান্না (৪) ও সাগিরা (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তামান্না একই গ্রামের আবু বক্করের মেয়ে এবং সাগিরা মো. জাকির হোসেনের মেয়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে কোনো এক সময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে মৃত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পরিদর্শন করে।এ ঘটনায় নিহত দুই শিশুর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত