প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ছাত্রশিবিরের নেতার মৃত্যুতে এমপি ব্যারিস্টার সালেহীর সমবেদনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হোসাইন ইন্তেকাল করেছন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাজমুল হোসাইনের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদাহ গ্রামে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে সহপাঠী, সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।এক শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় মহান আল্লাহ তায়ালার কাছে নাজমুল হোসাইনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন জানান এত অল্প বয়সে আমার এই দ্বীনি ভাইটি চলে যাওয়াটা অনেক বেদনার আল্লাহ যেন ভাইটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন জানান নাজমুল হোসাইন নম্র ভদ্র ছিল যেমনি মেধাবী তেমনি তার দক্ষ নেতৃত্ব আল্লাহ যেন ভাইটির সব গোনাহ মাফ করে জান্নাত দান করে এবং আল্লাহ তার পরিবাকে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করে।কুড়িগ্রাম (৩) আসনের এমপি জামায়াতের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দেশের বাইরে থাকায় তার ফেস বুক পেজে নাজমুল হোসাইন এর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন । মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত