প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
কাহালুতে সাজাপ্রাপ্ত আসামি ও যুবলীগ সদস্য গ্রেপ্তার
আজ বুধবার ( ৭ ই অক্টোবর ২০২৬)বগুড়ার কাহালুতে পৃথক ঘটনায় অর্থঋণ মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ও যুবলীগের সক্রিয় সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করেছে কাহালু থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে শেখাহার বাজার থেকে মোঃ নুরুল ইসলাম মন্ডলকে গ্রেপ্তার করেন। তিনি কাহালু উপজেলার শেখাহার গ্রামের মৃত খয়বর আলী মন্ডলের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া অর্থঋণ আদালতে দায়ের করা একটি মামলায় নুরুল ইসলাম মন্ডলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে কাহালু থানা চত্বর গোল ঘরে অন্য একটি অভিযোগের বিষয়ে শুনানিতে উপস্থিত হলে যুবলীগের সক্রিয় সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৮)কে গ্রেপ্তার করে পুলিশ।আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলার উলট্ট গ্রামের বাসিন্দা। তিনি মোঃ জহুরুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মামলা নং-১১(১২)/২৫, জিআর-১৭৪/২০২৫ (কাহালু) রয়েছে।গ্রেপ্তারের পর দুজনকেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত