প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
পাঁচবিবি উপজেলা শাখা বাজুসের কমিটি গঠন
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) বর্ধিত সভা ও কমিটি গঠন করা হয়েছে।আজ বুধবার (৭ই অক্টোবর) দুপুরে সোনারপট্টি গ্র্যান্ডফুড প্রাঙ্গনে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) উপজেলা শাখার আয়োজনে পাঁচবিবি উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন,রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রবীণ স্বর্ণকার মোঃ আব্দুর রউফ রবু।হক জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ আলাউল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের জেলা সভাপতি সানন্দা জুয়েলার্সের স্বত্বাধিকারী সঞ্জিত সাহা।বিশেষ অতিথি ছিলেন,সংগঠনের জেলার সাধারণ সম্পাদক নিউ বিনা জুয়েলার্সের স্বত্বাধিকারী নয়ন চন্দ্র মহন্ত ও সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ ভূঁইয়া।আরো উপস্থিত ছিলেন,অপর্ণা জুয়েলার্সের শতাধিকারী রতন সরকার,শান্তি জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রদীপ চন্দ্র দাস, সূচনা জুয়েলার্সের স্বত্বাধিকারী সুবোধ চন্দ্র সরকার, অপর্ণা জুয়েলার্স এর স্বত্বাধিকারী রতন সরকার,রিমু জুয়েলার্স এর স্বত্বাধিকারী রিপন সরদার,শাহনাজ জুয়েলার্স এর স্বত্বাধিকারী হাজী বেলাল হোসেন ও বাগজানা বাজার প্রীতি জুয়েলার্স এর স্বত্বাধিকারী সুভাষ প্রমূখ।শেষে সর্বসম্মতিক্রমে নিউ রিমু জুয়েলার্সের স্বত্বাধিকারী মো: রিপন সরদারকে সভাপতি ও শিলা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে ১২০ দিন মেয়াদী দ্বি-বার্ষিক নির্বাচন পূর্ববর্তী অন্তর্বর্তী উপজেলা কমিটি গঠন করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত