প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে আজ ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড, গুজব ও অপপ্রচারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো ধরনের অপতৎপরতা বা সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।সভায় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং ভোলা জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোলা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত