প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ২০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাজ্জাদ হোসেন সানোয়ার (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।তিনি উপজেলার পুইয়া উত্তরপাড়া গ্রামের মো. শামসুল আলমের ছেলে। রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার বাদপুইয়া গ্রামের বটতলী-পলিপাড়াগামী কাঁচা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ।পুলিশ জানায়, অভিযানের সময় সাজ্জাদ হোসেনের হেফাজত থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন, সকলের সহযোগিতায় পত্নীতলা কে মাদকমুক্ত করতে আমরা পত্নীতলা থানা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত