প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে একই দিনে ২ জনের আত্মহত্যা
জয়পুরহাটের পাঁচবিবিতে একই দিনে হাছান আলী ওরফে ভোলা (৩৫) গলায় রশি বেঁধে ও গোলাম আজম নামের এক যুবক গ্যাসের বড়ি খেযে আত্মহত্যা করেছেন।গ্রামবাসীরা জানান, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে রশি বেঁধে আত্মহত্যা করে ভোলা । সে ঐ গ্রামের মৃত দুদু মিয়ার পুত্র । আত্মহননকারী ভোলা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অপরদিকে একই দিন একই ইউনিয়নের নন্দইল গ্রামে গ্যাস বড়ি খেয়ে মোঃ গোলাম আজম (২৩) নামের আর এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মোঃ এনামুল হকের পুত্র।পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে শিকলে বাঁধা অবস্থায় ছিলেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত