প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ধামইরহাটে ভাংচুর ও লুটপাট হওয়া বাড়িঘর পরিদর্শন এমপির
নওগাঁর ধামইরহাটে সম্প্রতি মধ্যরাতে বাড়ীঘরে হামলা ও ভাংচুর অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ বাড়ীঘর দেখতে রবিবার (৪ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। এ সময় তিনি ভুক্তভোগীদের নিকট থেকে তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে এম.পি এনামুল হক ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের আশস প্রদান করে বলেন,‘আইন সবার জন্য সমান, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করলে তা মেনে নেয়া যায় না, এটার বিচার হওয়া উচিত।’ অভিযোগকারী ভুক্তভোগী দক্ষিন ফার্শিপাড়া গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে সোলায়মান আলী জানান, ১ অক্টোবর রাত দেড় টার দিকে প্রতিপক্ষ মোজাম্মেল হক গং ৫০-৬০ লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। এতে বাড়ীর ৫ জন ভাড়ারিয়াসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও ক্ষতি সাধিত হয়। এ বিষয়ে তিনি ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত তোজাম্মেল হক বলেন, ওই জমি আমার কেনা, আমার জমির অনলাইন খাজনা খারিজ দেওয়া আছে, আদালত থেকে আমার পক্ষে রায় আছে, প্রতিপক্ষরা আপিল করলেও আদালতে তাদের আপিল খারিজ হয়ে যায়, বিধায় আমার জমি আমার দখলেই আছে, আমি কোন হামলায় জড়িত নয়, তৃতীয় পক্ষের গোলমালের বিষয়ে আমি অবগত নয়। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জমির মালিক তোজাম্মেল হক, উভয় পক্ষকে আইনের প্রতি সম্মান দেখিয়ে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। ’ তবে কোন পক্ষ আইনের ব্যর্থয় করলে ব্যবস্থা নেয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত