প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ঘোড়াঘাটে ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী
দিনাজপুরের ঘোড়াঘাটে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টু ২০২৬ ঘিরে প্রস্তুতি মাঠ পরিদর্শন করেছেন নারী ও শিশু সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (৩ অক্টোম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে ঘোড়াঘাটে কয়েটি খেলার মাঠ পরিদর্শন করেন। আগামী ৬ অক্টোবর শুরু হবে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট পাঁচটি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঘোড়াঘাট পৌরসভা দল ও পালশা ইউনিয়ন দল।মাঠ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত