প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই উদ্বোধন
বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টায় ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কমপ্লেক্সের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।শহীদ আব্দুল মালেক ট্রাস্টের সভাপতি ও ধুনট উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল্লাহেল বাকী, কর্মপরিষদ সদস্য রেজাউল করিম, ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ আতাউর রহমান, বগুড়া জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক তালিবুল হাবিব ও ধুনট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহমেদ।ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল করিম ও সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মাহমুদ আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত