প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
পোরশায় সারাইগাছি-নিতপুর সড়কে খড়ি ও বালুর কারণে চলাচলে দুর্ভোগ
নওগাঁর পোরশা উপজেলার গুরুত্বপূর্ণ সারাইগাছি-নিতপুর সড়কে ট্রাকে খড়ি (জ্বালানি কাঠ) বোঝাই করে রাস্তার ওপর অবস্থান এবং রাস্তার পাশে বালু রাখার কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে ট্রাকে খড়ি বোঝাই করে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখায় রাস্তার স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়কের পাশে বালু স্তূপ করে রাখায় সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এতে বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের পাশাপাশি ছোট যানবাহন ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।আজ সরজমিনে গিয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দারা জানান, সারাইগাছি থেকে নিতপুর পর্যন্ত সড়কটি উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করেন। সড়কের ওপর খড়িবোঝাই ট্রাক রাখা এবং পাশে বালু রাখার কারণে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে।তাদের দাবি, জনসাধারণের দুর্ভোগ কমাতে সড়কের ওপর খড়িবোঝাই ট্রাক রাখা বন্ধ করা এবং রাস্তার পাশে অবৈধভাবে বালু রাখার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত