প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
ধুনটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বগুড়ার ধুনটে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইবের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুরুশ মতিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উদ্যোক্তা আনোয়ার হোসেন, আফরোজা বেগম ও আমেনা খাতুন।বক্তারা উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উৎপাদনশীলতার গুরুত্ব তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত