প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
ফুলবাড়ীতে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে দুইজনকে জরিমানা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বারাই হাটে ভেজাল ও নকল কীটনাশক বিক্রির দায়ে দুই ব্যক্তিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতর উপজেলার বারাই হাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বারাই হাটের মেহেদী নামের এক ব্যবসায়ীর দোকানে নকল কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোকান মালিক মেহেদীকে ২০ হাজার টাকা এবং সংশ্লিষ্ট একটি কীটনাশক কোম্পানির ডিলার প্রতিনিধিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৪০ হাজার টাকা আদায় করা হয়।এছাড়া অভিযানের সময় দোকানে থাকা নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।অভিযানকালে ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান উপস্থিত ছিলেন।কৃষকদের স্বার্থ রক্ষায় এবং ভেজাল কৃষি উপকরণ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত