প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
দুপচাঁচিয়ায় কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ
‘কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান এমপি প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি এ কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষি মন্ত্রনালয়ের বাস্তবায়নে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার কৃষকদের মাঝে এ কৃষক কার্ড বিতরণ করেন। কৃষক কার্ড বিতরণকালে তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই কৃষি কার্ড যুগান্তকারী ভূমিকা পালন করবে। এসময় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক(ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সাইফুর রহমান মিলু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌসসদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ সাইফুল আবেদীন,অতিরিক্ত কৃষি অফিসার সালমা আকতার, কৃষি সম্প্রসারণ অফিসার যারীন তাসনিম নিলয়, রেজওয়ানুল ইসলাম নাহিদ, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের হাটসাজাপুর ব্লকের ৮’শ ৯৪জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। কৃষককার্ড প্রাপ্ত প্রতি কৃষক এককালীন বাৎসরিক ২হাজার ৫’শ টাকা পাবেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত