প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
পাঁচবিবিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬'তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি হয়। "দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা" প্রতিপাদ্যে প্রবীণ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় অতিথিগণ বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়, তারা আমাদের অভিজ্ঞতার ভান্ডার। তাদের সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণদের কল্যাণেই আজকে আমরা বড় হয়েছি সেজন্য সবসময় তাদের সম্মান করা উচিৎ। প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম ও বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ প্রবীণ ব্যক্তিসহ অনেকেই। পরে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত