প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
লেখাপড়ার কোনো বিকল্প নেই, সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা
নরসিংদী প্রতিনিধি:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন,লেখাপড়ার কোনো বিকল্প নেই, সফলতার একমাত্র হাতিয়ার শিক্ষা।আজ (৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেনতিনি আরো বলেন, আমি চাই তোমরা ভালোকরে পড়াশোনা কর।তোমাদের মত আমি ও একদিন এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম।তোমরা ভালোমত পড়াশোনা করে আমার মত একদিন দেশের সর্বোচ্চ জায়গায় স্থান করে নিবা।এমনকি আমার চেয়ে ভালো জায়গায়।এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেক লোক আছে যারা আজকে দেশ-বিদেশে ভালো অবস্থানে আছে। তোমাদের পড়াশোনা করতে গিয়ে যা যা সাপোর্ট করা দরকার আমি তাই করবো।তোমাদের এই স্কুলের মাঠ খেলাধূলা উপযোগী করতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম।আগামী ৩০ নভেম্বরের ভিতরে স্কুলে ক্যান্টিন করে দিবো।তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া তোমরা ভালোকরে পড়াশোনা করবা।প্রতিবছর প্রতি ক্লাস থেকে ১ম,২য় ও ৩য় যারা হবে তাদের কে বৃত্তি প্রদান করা হবে।বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাজনাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বেনুজীর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবু তাহের,বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম,আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহফুজ রায়হান রাজু, বাজনাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন,দক্ষিনধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজুল হক ভূইয়া,বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ ওসমান মোল্লা, সদস্য মোঃ শাকিল মিয়া,বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন প্রধান'সহ স্কুলের শিক্ষক/শিক্ষিকা,স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত