প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
বদরগঞ্জে সংরক্ষিত নারী এমপির লিফলেট বিতরণ
বদরগঞ্জ উপজেলার বিএনপি'র সকল নেতাকর্মীকে নিয়ে লিফলেট বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি শাকিলা ফারজানা।বাংলাদেশে কোন নৈরাজ্য ও লুটপাট চলবে না। যদি কোন মহল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে চায়, তাদের আইনের আওতায় নেওয়া হবে, এবং কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার ৩০ শে সেপ্টেম্বর সকাল দশটার সময়ে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন। সংরক্ষিত নারী আসনের এমপি শাকিলা ফারজানা সাথে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হকসাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার, পৌর বিএনপি'র সভাপতি - সেলিম লোহানি কমল ও যুবদলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং বিএনপি'র সকল অঙ্গ সহযোগী দলের নেতাকর্মী লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত