প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
বদলগাছীতে ডিবি পুলিশের অভিযানে ইস্কাফসহ দুইজন আটক
নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইস্কাফ (ESkuf) নামের নেশাজাতীয় মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী উপজেলার ১ নম্বর মথুরাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া (খাঁ পাড়া) ত্রিমোহনী মোড় এলাকায় পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, বদলগাছী উপজেলার মথুরাপুর উত্তরপাড়ার মো. আইনুল সোনার (৩৫), পিতা মো. মজনু মিয়া এবং মথুরাপুর পশ্চিমপাড়ার মো. রাকিব হোসেন (২৭), পিতা মো. ফারুক সোনার।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে আইনুল সোনারের ডান হাতে থাকা একটি ছোট শপিং ব্যাগ তল্লাশি করে চার বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ (ESkuf) উদ্ধার করা হয়।এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত