প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
মহাদেবপুরে‘পরিকল্পিত সন্ত্রাসের’ প্রতিবাদে বিএনপির সমাবেশ ও মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহাদেবপুর মডেল স্কুলের মোড়ে উপজেলা পর্যায়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।কর্মসূচির শুরুতে নেতাকর্মীরা মহাদেবপুর মডেল স্কুলের মোড়ে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা (বাবুল) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার দাবিতে এবং পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। জাতীয়তাবাদী ছাত্রদল মহাদেবপুর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মহাদেবপুর উপজেলা শাখার সৌজন্যে সমাবেশ ও মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাকর্মীরাও অংশ নেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত