প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬
আক্কেলপুরে খালের পানি থেকে নারীর মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার খালের স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় বেলি বিবি নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোসলের সময় স্লুইসগেটের পাশে তাঁর জুতা, কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।শুক্রবার ভোরে স্থানীয় বাসিন্দা বিপ্লব হোসেন মাছ ধরতে গিয়ে পানিতে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতের ভাগনে হেলাল খান বলেন, বেলি বিবির উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত