প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে মন্ত্রীর সাথে বেসরকারি ক্লিনিকের মালিকদের শুভেচ্ছা বিনিময়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি এর সাথে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।১৯ সেপ্টেম্বর-২০২৬ শনিবার দিনাজপুর জেলা পরিষদের এক অনুষ্ঠানের পূর্বে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর উপস্থিতিতে সংগঠনের সভাপতি ডাঃ মমতাজ বেগম পলী ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন সংগঠনেরসহ-সভাপতি-মোঃ আনোয়ারুল কবির, মোঃ জাকির হোসেন,দিলাওয়ার হোসেন শাহ্,মোঃ শামীম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক- মোঃ মমিনুর রহমান বাপ্পি, মোঃ আতিকুর রহমান আতিক, মোঃ বজলুর রশিদ বুলু,দপ্তর সম্পাদক- বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক -চন্দন কুমার অধিকারী ভোলা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক-মোঃ নুর ইসলাম সাগর, ক্রিয়া সম্পাদক- জগদীশ চন্দ্র রায়,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মোঃ মনোয়ার সেলিম,অর্থ সম্পাদক- তোফায়েল আহম্মেদ প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত