প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়া মাদক সম্রাজ্ঞী মরিয়মসহ গ্রেপ্তার ৩
বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসম্রাজ্ঞী মরিয়ম সহ তিনজন গ্রেপ্তার। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তালোড়া ইউনিয়নের কইল কলোনি এলাকার নিজ বাড়ি থেকে মাদকসম্রাজ্ঞী মরিয়ম বেগম (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি কইল কলোনি এলাকার মৃত হাবু মিয়ার মেয়ে ও মো. সেলিম প্রাংয়ের স্ত্রী। এ সময় তার হেফাজত থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে দুপচাঁচিয়া পৌরসভার মেইল বাসস্ট্যান্ড ধাপেরহাট এলাকা হতে নাজিম প্রাং (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পশ্চিম আলোহালী গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী পৌর চেঙ্গা এলাকার মামুন খন্দকারের ছেলে এখলাস খন্দকার জনিকে গ্রেপ্তার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি)তাজমিলুর রহমান জানান, সকল আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত