প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা প্রদান
নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের নওগাঁ পিটিআই স্কুলে বগুড়া গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে এ সেবা শুরু হয়েছে। জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজাম্মান উজ্জল এর আয়োজন করে।চিকিৎসা সেবায় বগুড়া গাক চক্ষু হাসপাতালের আউটরীচ কোর্ডিনেটর শাহিনুর রহমান ও ডাঃ মাহমুদুল হাসান, জেলা সমবায় দলের সাধারণত সম্পাদক মশিউর রহমান সোহাগ, সমাজসেবক মুকুট রানা, হিরন, ইতি, লাকী, এ্যাড রিতা, মেহেদী রবিউল সহ স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে শহরের বিভিন্ন মহল্লায় হতদরিদ্র সহ বিভিন্ন শ্রেনী-পেশার বয়স্ক নারী-পুরুষরা চিকিৎসা নেয়।আয়োজকরা জানান- দিনব্যাপী বিনামূল্যে প্রায় ২০০ শতাধিক রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হবে। এরমধ্যে গুরুত্বর রোগীদের বিনামূল্যে ছানি রোগীদের অপারেশন করা হবে। চিকিৎসা সেবায় বগুড়া গাক চক্ষু হাসপাতালের চিকিৎসকসহ ১১ জনের একটি টিম অংশ নেয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত