প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক মারা গেছেন
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু বক্কর সিদ্দিক (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবু বক্কর সিদ্দিক বেসরকারি টেলিভিশন 'মাইটিভি' ও জাতীয় দৈনিক ভোরের কাগজের নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সংগঠন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদার জানান, সাংবাদিক আবু বকর সিদ্দিক একজন সিনিয়র সাংবাদিক। বিগত কয়েক যুগে নওগাঁর সার্বিক উন্নয়নে লেখনীর মাধ্যমে আবু বকর সিদ্দিক এর অবদান রয়েছে। তার মৃত্যুতে নওগাঁ সাংবাদিকরা শোকাহত।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত