প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৭ জন আটক
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনের হাঁসের চর সংলগ্ন এলাকায় তেতুলিয়া নদীতে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার ও ১ টি বাল্কহেডসহ ৭ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।পরবর্তীতে, এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, ভোলা কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বালু উত্তোলনকারীদের হতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় এবং বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।জব্দকৃত ড্রেজার ও বাল্কহেড কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে ড্রেজার ও বাল্কহেড নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা প্রদান করার নির্দেশ দেওয়া হয়।তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত