প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
জয়পুরহাটে সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের আরএমওর মতবিনিময়
জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সদ্য যোগদানকৃত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী)-এর সঙ্গে জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল (বাপ্পী)।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি তানভিরুল ইসলাম রিগান, সাধারণ সম্পাদক শামীম কাদির, কোষাধক্ষ্য ইসমাইল হোসেন, সাংবাদিক আবদুল আলিম, আলমগীর চৌধুরী, মোমেন মুনি, খ ম আব্দুর রহমান রনি, মাশরেকুল আলম, রাশেদুজ্জামান, রবিউল ইসলাম রুবেল, শাহিদুল ইসলাম সবুজ, আরাফাত রহমান মুন।মতবিনিময় সভায় জয়পুরহাট প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভায় হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সমস্যা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও রোগীদের মধ্যে সমন্বয় এবং হাসপাতালের সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা হয়।এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সদ্য যোগদানকৃত আরএমও ডা. আশিক আহমেদ জেবাল (বাপ্পী) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।তিনি বলেন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথাও তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।মতবিনিময় সভায় জয়পুরহাট প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত