প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
বগুড়ার দুপচাঁচিয়ায় বারশি ব্রিজ এলাকায় দেশীয় অস্ত্র ও পাইপগানসহ ডাকাতির প্রস্তুতির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদী জব্দ করে। বুধবার (০৯ সেপ্টেম্বর)রাতে উপজেলার চামরুল ইউনিয়নের দাইমপুর গ্রামস্থ বারশি ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ধাওয়া করে কাহালু উপজেলার বীরকেদার চক মাহমুদপুর গ্রামের মৃত খোকা প্রামাণিকের ছেলে রেজাউল হোসেনকে (৪০)গ্রেপ্তার করে দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দেয়। থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাসুদ করিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেন। পরে গ্রেপ্তারকৃত রেজাউলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বড়ধাপ এলাকার আইয়ুব হোসেনের ছেলে মোঃ রতন আলীকে (৩০) গ্রেফতার করা হয়।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। আলোচিত ২ আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় একটি মামলা (মামলা নং-০৯, তারিখ: ১০-০৯-২০২৬) রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরোও জানিয়েছেন,ঘটনায় জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত