প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬
মোহনপুরে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার,আসামিদের বিরুদ্ধে মামলা
রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয়ভাবে তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র্যাব-৫-এর সিপিএসসি রাজশাহী। এ সময় মাদক সংরক্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসুপুকুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের একটি চৌকস অভিযানিক দল নরেশ, রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে পৃথকভাবে অভিযান চালায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের পৃথক বসতবাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে মোট ৪৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদ ২৫০ মিলিলিটারের ১৮০টি বোতলে রাখা ছিল বলে র্যাব জানিয়েছে।পলাতক অভিযুক্তরা হলেন—মোহনপুর উপজেলার বাসুপুকুর গ্রামের নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপন (৩২)।র্যাব আরও জানায়, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা চোলাই মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের বিরুদ্ধে মোহনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত