প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন দিগন্ত উন্মোচন
তথ্য বিশ্লেষণে এআই-চালিত সফটওয়্যার জটিল পরিসংখ্যান দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারে, যা মানুষের পক্ষে সময়সাপেক্ষ হতো।লেখালেখির ক্ষেত্রেও এআই ব্যাকরণ সংশোধন, ভাষার মান উন্নয়ন এবং কাঠামো গোছানোয় এটি বড় ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এআই ব্যবহার করে গবেষণা প্রশ্ন প্রণয়ন, তথ্যের প্যাটার্ন শনাক্তকরণ এবং প্রাথমিক খসড়া তৈরিতে সাহায্য নিতে পারেন। গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার যেমন সুবিধাজনক, তেমনি এর সঙ্গে জড়িয়ে আছে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি ও দায়িত্ব, যেগুলো সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকা প্রয়োজন। প্রথমেই আসে তথ্যের নির্ভুলতা যাচাইয়ের বিষয়টি। এআই অনেক সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিতে পারে, এমনকি কাল্পনিক তথ্যসূত্র বা উদ্ধৃতিও তৈরি করে ফেলতে পারে, যাকে বলা হয় হ্যালুসিনেশন। তাই এআইয়ের দেয়া প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস দিয়ে যাচাই করে নেয়া আবশ্যক।পাশাপাশি মৌলিক চিন্তাশক্তি ও সৃজনশীলতা যেন নষ্ট না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে, কেননা এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা ও স্বাধীন চিন্তাভাবনাকে দুর্বল করে দিতে পারে।প্লেজিয়ারিজম ও একাডেমিক সততার প্রশ্নও এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এআই জেনারেটেড লেখা নিজের বলে চালিয়ে দেয়া নৈতিকভাবে অগ্রহণযোগ্য; তাই শিক্ষাপ্রতিষ্ঠানের নীতিমালা মেনে কোথায়, কীভাবে এআই ব্যবহার করা হয়েছে তা স্বচ্ছভাবে উল্লেখ করা উচিত। এর পাশাপাশি তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টিও উপেক্ষা করা যায় না—সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য কোনো এআই প্লাটফর্মে আপলোড করার আগে তা কতটা নিরাপদ, সে বিষয়ে নিশ্চিত হওয়া দরকার।আরেকটি বিবেচ্য বিষয় হলো এআই মডেলের পক্ষপাতদুষ্টতা, যা প্রশিক্ষণ তথ্যের সীমাবদ্ধতার কারণে কখনো কখনো ফলাফলে প্রতিফলিত হতে পারে এবং গবেষণার নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত