প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
পত্নীতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মোহব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে পত্নীতলা থানাধীন শাশইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মোঃ মোহব্বত হোসেন পোরশা উপজেলার চকনামাজু গ্রামের মোঃ তবিবর মন্ডলের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত