প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার ধুনটে পৃথক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ধুনট কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে শোভাযাত্রাগুলো বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। এ সময় ধর্মীয় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ধুনট শহর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা, মাহবুব হোসেন চঞ্চল, আকতার আলম সেলিম, ছানোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।এ ছাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, সহসভাপতি নিমাই চন্দ্র ঘোষ, নৃপেন্দ্র নাথ সরকার, গৌতম কুমার ঘোষ, রঘুনাথ রায়, ধুনট মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিমল কুমার সাহাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট ধুনট উপজেলা শাখার উদ্যোগেও পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে সংগঠনের আহ্বায়ক প্রতেন চন্দ্র সরকার, যুগ্ম আহ্বায়ক বাধন চন্দ্র, গোপাল রায়, কুশ সাহা, নরেশ চন্দ্র, সুমীতি রানী, সদস্য সচিব ভাদু চন্দ্র এবং পৌর পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক প্রকাশ চন্দ্র, যুগ্ম আহ্বায়ক সুবল চন্দ্র দাস, সদস্য সচিব আকাশ চন্দ্র ও সাবেক কাউন্সিলর আপাল সেখসহ নেতাকর্মীরা অংশ নেন।শোভাযাত্রা শেষে ভক্তদের মধ্যে ধর্মীয় উৎসবের আনন্দ ও সম্প্রীতির আবহ ছড়িয়ে পড়ে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত