প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ! ৪ লাখ টাকার মাছ নিধন
গত বৃহস্পতিবার রাতে বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের টেকুন্টি পাইক পাড়া গ্রামে লিজ নেওয়া একটি পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের মালিকপক্ষ।স্থানীয় এলাকা বাসী সূত্রে জানা যায় টেকুন্টি পাইক পাড়া গ্রামের মো. আবু তালেবের ছেলে মো. সোহেলের লিজ নেওয়া পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। শুক্রবার সকালে পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠতে দেখা যায়।পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ৩–৪ লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তবে কারা এবং কী কারণে পুকুরে বিষ প্রয়োগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত