প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ানের উদ্যোগে দেওয়ান পাড়া রহমতউল্লাহ্ কিন্ডার গার্টেনে তিনি নিজে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ সূচনা করেন।এসময় তিনি তার বক্তব্যে বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ-সবুজ পৃথিবী উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সাবেক পৌর কাউন্সিলর সালেহা আক্তার বুলবুলি, দেওয়ান পাড়া রহমতউল্লাহ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আঃ রব সহ অন্যান্য নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত