প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
আত্রাইয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষকের মার ধরের অভিযোগ
নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্রকালিকাপু দাউদিয়া আলিম মাদ্রাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোছা. তাওসিন (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শিক্ষক বেধ,ড়ক মার,ধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে ওই ছাত্রীর নাক দিয়ে র,ক্ত,পা,তসহ শরীরের বিভিন্ন স্থানে আ,ঘা,তের চিহ্ন দেখা যায় বলে পরিবারের দাবি।অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসায় ক্লাস চলাকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে চতুর্থ শ্রেণির ছাত্রী তাওসিনকে শিক্ষক আকরাম সরদার মারধর করেন। একপর্যায়ে শিক্ষকের মারধরে তার নাক দিয়ে র,ক্ত,পাত শুরু হয়। পরে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় সুষ্ঠু বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ছাত্রীর পিতা মো. রেজাউল ইসলাম আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।ছাত্রীর পরিবারের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষকের হাতে কোমলমতি শিক্ষার্থীকে এভাবে মারধর করা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক আকরাম সরদার মুঠোফোনে বলেন আমি ঐ ছাত্রী কে মারিনি সে ই আমাকে বই ছুঁড়ে মেরেছে।ইউএনও জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত