প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
দশমিনায় প্রতিমন্ত্রীর গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনা,আহত ৫
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র মন্ত্রী নুরুল হক নূরের পটুয়াখালীর দশমিনা উপজেলায় সফরের গাড়িবহরের সঙ্গে চলাচলের সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়র মন্ত্রী নুরুল হক নূরের পটুয়াখালীর দশমিনা উপজেলায় সফরের গাড়িবহরের সঙ্গে মোটরসাইকেলে চলাচলের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছনে থাকা আরও ২-৩টি মোটরসাইকেলও পরপর পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিবসহ পাঁচজন নেতাকর্মী আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে মাহফুজের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী আহমেদ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত