প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
আগামী বছর ভালো ফল করা শিক্ষার্থীদের ফ্রিতে চীন সফর করাবো
‘পরিশ্রমের সাফল্য, মেধার স্বীকৃতি, তোমাদের গৌরব—আমরা গর্বিত’,এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে এসএসসি ও সমমানের ২০২৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছেশুক্রবার (২৮ আগস্ট) আক্কেলপুর বালিকা বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আক্কেলপুর পৌরসভার ২৫০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে তরুণ মেয়র পদপ্রার্থী আব্দুর রব খন্দকার বলেন, আক্কেলপুর পৌরসভাকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার, তার কোনো ত্রুটি থাকবে না। আমি সব শিক্ষার্থীকে বলতে চাই, তোমরা ভালো ফলাফল করো। আগামী বছর যারা ভালো রেজাল্ট করবে, তাদের চীনে স্কলারশিপে পাঠাবো, তাও সম্পূর্ণ ফ্রিতে। তিনি আরও বলেন, আমি শুধু প্রতিশ্রুতি দেব না, কাজ করে দেখাব ইনশাআল্লাহ।অনুষ্ঠানে সহকারী শিক্ষক কল্লোল হোসেন, অভিভাবক দেলোয়ার হোসেন, নাজমুল সরকারসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত