প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
বগুড়ায় গাঁজা দেশীয় মদসহ ৩ মাদক কারবারী গ্রেফতার
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া মহানগরের ৪ নং ওয়ার্ড মাদক কারবারীদের আঁতুঘর চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল গত (২৬ আগস্ট) বগুড়া মহানগরের ৪ নং ওয়ার্ড মাদক কারবারীদের আঁতুঘর চকসূত্রাপুর বাঁশফোর হরিজন কলোনী এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ধৃত অভিযুক্ত ১নংগোলাম রব্বানী (৩২), পিতা মৃতঃ আব্দুস বাসেত, সাং-চকজোড়া দক্ষিণপাড়া, থানা-শাজাহানপুর-বগুড়া। ২নং খোরশেদ (৪৫), পিতা মৃতঃ খাজা মিয়া, সাং-সন্ধাবাড়ী, থানা-গাবতলী-বগুড়া।৩নং সোহাগ (৩৫), পিতা মৃতঃ জাহাঙ্গীর, সাং-সিলিমপুর থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াগণকে ৪ কেজি গাঁজা, ২৭ লিটার দেশীয় কেরু মদ এবং ২.৮ লিটার বাংলা মদসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল, ৩টি বাটন গড় মোবাইল, ৬টি সিম ও নগদ ১০০০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃতগনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত